বীরভূমে আবাস যোজনার তদন্তে এসেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল । তাঁদেরকে দেখেই বিক্ষোভে সামিল হলেন স্থানীয় গ্রামবাসীরা । শনিবার সকালে এমনই ঘটনা ঘটেছে বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর পঞ্চায়েতের সেকমপুর মোড়ের কাছে ।
এদিন সকালে সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর পঞ্চায়েত এলাকায় যান ২ সদস্যের কেন্দ্রীয় একটি প্রতিনিধি দল । সেখানেই গ্রামবাসীরা প্রতিনিধিদের আটকে বিক্ষোভ দেখতে শুরু করেন বলে জানা যায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মূলত আবাস যোজনার তদন্তে এসেছিলেন কেন্দ্রের এই প্রতিনিধি দল ।
গ্রামবাসীরা অভিযোগ তোলেন, ১০০ দিনের কাজের টাকা এবং আবাস যোজনার বাড়ি তাঁরা পাননি । সেই প্রাপ্য পাওয়ার দাবি তুলে এদিন সরব হন গ্রামের বাসিন্দারা । বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখানোর পর প্রতিনিধি দলটির পথ ছাড়েন গ্রামবাসীরা । যদিও বিষয়টি নিয়ে কোন প্রতিক্রিয়া দেননি প্রতিনিধি দলের সদস্যরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

