কোচবিহারে চলছে চোরদের রাজত্ব!

কোচবিহারে চলছে চোরদের রাজত্ব। ঘটেই চলেছে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা। ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরাতে।

পুন্ডিবাড়ীর পর এবার কোচবিহারের বাবুরহাটে সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আতঙ্কে রয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। সিসিটিভিতেও ধরা পড়েছে চুরির ঘটনার ছবি। গত দু’দিন ধরে একের পর এক সোনার দোকানে চুরির ঘটনা ঘটে চলেছে।

গত বুধবার রাতে কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবাড়ী থানা থেকে ঢিল ছোঁড়া দুরত্বে পুন্ডিবাড়ি বাজারে দুটি সোনার দোকানের চুরির ঘটনা ঘটে। গত এক বছর আগে ওই দোকানগুলিতেই চুরির ঘটনা ঘটেছিল। গতকাল রাতে কোচবিহার কোতোয়ালি থানা এলাকায় বাবুরহাট বাজারে পরপর তিনটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। আজ সকালে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ীরা দেখতে পান তিনটি সোনার দোকানের সর্বস্ব লুট করেছে চোরেরা। সিসিটিভিতে ধরা পড়েছে চোরেদের কার্যকলাপ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube