মিড ডে মিলের বস্তা বস্তা চাল পুকুরের পাড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে । এমনকি কিছু চাল পুড়িয়েও দেওয়া হয়েছে। শনিবার এমন ঘটনাটি সামনে এসেছে হাওড়ার জগৎবল্লভপুর থানার অন্তর্গত পাঁতিহাল গ্রাম পঞ্চায়েতের পাঁতিহাল বালিকা বিদ্যালয়ের পিছন দিকে একটি পুকুর ধারে ।
ঘটনাটি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের । তাঁরা দেখেন বাঁশ বাগানের ভেতরে বস্তা বস্তা চাল পড়ে রয়েছে ।একই সঙ্গে তাদের চোখে পড়ে বেশ কিছু পরিমাণ চাল পুড়িয়েও দেওয়া হয়েছে । এমন ঘটনা দেখে ক্ষিপ্ত এলাকাবাসীরা । এই চাল স্কুলের মিড ডে মিলের চালও হতে পারে বলে দাবি স্থানীয়দের । তাঁরা স্কুলের সামনে বিক্ষোভ দেখতে থাকেন ।
এই ঘটনার খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় । পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে । কী কারণে, কে বা কারা এই চাল পুড়িয়েছে বা পুকুর পাড়ে ফেলেছে তা খতিয়ে দেখছে জগৎবল্লভপুর থানার পুলিশ । যদিও স্কুলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খুলতে চাননি ।
তবে এই প্রসঙ্গে ডিপিএসসি চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ ফোনে জানিয়েছেন, তিনি ইতিমধ্যে সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়েছেন । তিনি জানিয়েছেন, অতিরিক্ত জমে থাকা চাল নষ্ট হচ্ছিল । সেই কারণে ভালো চাল বাঁচাতে খারাপ চাল ফেলে দেওয়া হয়েছে । তবে কার অনুমতিতে প্রধান শিক্ষিকা এই কাজ করেছেন তা জানতে তাঁকে শোকজ করা হবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

