বালুরঘাট থেকে এবার শিয়ালদহ স্টেশন পর্যন্ত এক্সপ্রেস ট্রেন

বালুরঘাট থেকে সরাসরি শিয়ালদহ স্টেশন পর্যন্ত এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে । শুক্রবার ভারতীয় রেল বোর্ড এর অনুমোদনও দিয়েছে বলে জানা যাচ্ছে । এই খবর জেলায় পৌঁছতেই খুশির হাওয়া দক্ষিণ দিনাজপুরে । সকলেরই দাবি, দক্ষিণ দিনাজপুরের লাইফলাইন তথা পুরাণে বর্ণিত আত্রেয়ী নদীর নামানুসারেই এর নাম আত্রেয়ী এক্সপ্রেস রাখা হবে ।

তিনদিকে বাংলাদেশ সীমান্তে ঘেরা রাজ্যের একমাত্র জেলা দঃ দিনাজপুর স্বাধীনতার ৫৭ বছর পর রেল মানচিত্রে স্থান পায় । তারপর থেকেই জেলাবাসীর দাবি ছিল, শিয়ালদহ স্টেশনের সাথে বালুরঘাটের সরাসরি এক্সপ্রেস ট্রেনের যোগাযোগ । যে দাবিতে হিলি-তুরা করিডর কমিটি সহ বিভিন্ন সংগঠন তথা সাধারণ মানুষ রেল মন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী সকলের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন ।

এই ব্যাপারে এলাকার সাংসদ ডঃ সুকান্ত মজুমদার সরাসরি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে দেখাও করেন। এমনকি এলাকার বিধায়ক ডঃ অশোক লাহিড়িও বিষয়টিতে তাঁর মতো করে দিল্লিতে দরবার করেছিলেন । কারণ বালুরঘাট থেকে শিয়ালদহ যাওয়ার ট্রেন থাকলেও তা ছিল মালদহের গৌড় এক্সপ্রেসের লিংক মাত্র । অধিকাংশ দিনই যেটি সময় মতো মালদহ স্টেশনে পৌঁছতে না পাড়ায় গৌড় এক্সপ্রেসকে ধরতে পারে না ।

অবশেষে ৮ ডিসেম্বর ভারতীয় রেল বোর্ড দক্ষিণ দিনাজপুরবাসীর দাবিকে মান্যতা দিয়ে সময়-সূচি সহ বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস ট্রেনের অনুমোদন দিয়েছে । ট্রেনটি বালুরঘাট স্টেশন থেকে প্রতিদিন রাত্রি ৭ টায় ছেড়ে পরদিন ভোর ৪:২০ তে শিয়ালদহ স্টেশনে পৌঁছবে বলে জানা যাচ্ছে । অন্যদিকে রাত ১০টা ৩০ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে পরদিন সকাল ৮:৩০-এ বালুরঘাট পৌঁছবে বলেই খবর । নতুন বছরের প্রথম সপ্তাহেই ট্রেনটি শুভযাত্রা শুরু হচ্ছে বলেও রেল সূত্রে জানা গিয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube