দিনের পর দিন মানবদেহে হৃদরোগের সমস্যা ক্রমবর্ধমান। বিভিন্ন কারণের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে বায়ুদূষণ। দেশ-বিদেশের হৃদরোগ বিশেষজ্ঞ ও পরিবেশবিদদের কথায় উঠে আসছে কীভাবে বাতাসে ভেসে বেড়ানো অতি সূক্ষ্ম ধূলিকণা মানবশরীরে প্রবেশ করছে এবং হৃদরোগ আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে আগামী ১০ই ডিসেম্বর রবিবার পর্যন্ত কলকাতায় ৭৫ তম বার্ষিক সম্মেলনের আয়োজন করছে ‘কার্ডিয়োলজিকাল সোসাইটি অফ ইন্ডিয়া’। তারই অঙ্গ হিসাবে গত বুধবার হৃদরোগের সমস্যা নিয়ে চলল আলোচনা। সম্মেলনের প্রধান কো-অর্ডিনেটর বলেন, “বাতাসে ভেসে বেড়ানো সূক্ষ্ম ধূলিকণা শরীরে ঢুকে শ্বাসতন্ত্রের উপরিভাগে সংক্রমণ ঘটায়। আবার আরও সূক্ষ্ম ধূলিকণা সরাসরি ফুসফুসে আক্রমণ করে। এই অদৃশ্য ধূলিকণার জেরে প্রতিবছর বহু সংখ্যক মানুষের মৃত্যু ঘটছে”। তিনি এও বলেন যে অনেক সময় কমবয়সী মানুষের হৃদরোগে আক্রান্ত হাওয়ার কোন কারণ খুঁজে পাওয়া যায় না । এর পিছনে কারণ হিসাবে তিনি এই বায়ুদূষণকেই মুখ্য কারণ হিসাবে দেখিয়েছেন।
তবে চিকিৎসক মহলের এর দাবি চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহার ধীরে ধীরে বাড়ছে এবং ভবিষ্যতে আরও বাড়বে বলে জানা যাচ্ছে। যার ফলস্বরূপ পরবর্তী সময়ে আক্রান্তের সংখ্যা কমবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

