শীতের মরশুমে অকাল বর্ষণে ক্ষতি ডালিয়া চন্দ্রমল্লিকার

শীতের মরশুমে নিম্নচাপের ফলে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হয়েছে। এরফলে সথেকে বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে মরশুমি ফুল গাছ। ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ অন্ধ্রউপকূলে আছড়ে পড়ার পড়ই যত বিপত্তি। হাওয়া অফিস এর পূর্বাভাস অনুযায়ী ৬ থেকে ৮ ই  ডিসেম্বর বিক্ষিপ্ত ভাবে ৩০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

বিট, গাজর, আলু, পেঁয়াজ, রসুন, মুলো এই ধরনের মাটির নীচের ফসলে পচন ধরার সম্ভবনা দেখা দিচ্ছে। ফলে আনাজ চাষও যে খুব ভালো ভাবে হচ্ছে এমনটা নয়। সমস্যা দেখা দিচ্ছে সর্বত্রই। সবথেকে বেশী ক্ষতি হচ্ছে মরশুমি ফুলের। গাঁদা , ডালিয়া, চন্দ্রমল্লিকা, এই ধরনের ফুল চাষে খুবই সমস্যার সৃষ্টি হচ্ছে। নার্সারি মালিকরা জানাচ্ছেন বৃষ্টির ফলে ফুল চাষ করতে বিভিন্ন রকম কীটনাশক মেশানো হচ্ছে ।

সব মিলিয়ে বলা যায় মরশুমের বৃষ্টিতে ফুল চাষ করতে খুবই সমস্যা দেখা দিচ্ছে। অনেক ফুল নষ্টও হয়ে যাচ্ছে বৃষ্টির জলে । এর ফলে বাজারে ফুলের দামও বাড়ছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube