মিগজাউমের জেরে জেলায় ধানের ক্ষতি ৬৫শতাংশ । জানালেন কৃষি দফতরের আধিকারিকরা। নিম্নচাপ মিগজাউমের ফলে গত ৩দিন ধরে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে জেলার কৃষকরা। এই নিম্নচাপ ও তার জেরে বৃষ্টির ফলে ধান কাটার মরসুমে জেলার অধিকাংশ জায়গায় জমিতেই রয়ে গেছে ধান।
জমিতে আমন ধান চাষ করে চাষিদের মাথায় হাত। মাঠের ধান মাঠেই নষ্ট হতে চলেছে। জেলা কৃষি দপ্তর সুত্রে খবর এই অসময়ে বৃষ্টির জেরে প্রায় ৬৫ শতাংশ ফলস নষ্ট হয়েছে। কেউ কেউ ধান কেটে বাড়িতে নিয়ে গেলেও তা রক্ষা করতে পারেনি। জমিতে যে ধান পরে রয়েছে সেই ধানে কোথাও কোথাও অঙ্কুর দেখা দিয়েছে। গতকাল রাত থেকে বৃষ্টি বন্ধ হয়।সকাল থেকে আকাশ পরিষ্কার হতেই জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ফসলের অবস্থা দেখতে নেমেছেন। আধিকারিকরা বিভিন্ন জমির কী অবস্থা সেই ছবি তুলে নিয়ে যান। পুরুলিয়া ২নম্বর ব্লকের মনিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে যান সেখান পরিস্থিতি দেখেন। তথ্য অনুযায়ী পুরুলিয়া ২নম্বর ব্লকে প্রায় ৮৫ শতাংশ চাষ হয়। তাদের বক্তব্য এই বৃস্টির ফলে জেলার অধিকাংশ ব্লকেই ক্ষতির সম্মুখীন হয়েছেন। পুরো রিপোর্ট রাজ্য সরকারকে পাঠিয়ে দেওয়া হবে। পাশাপাশি বীমা সংস্থাকেও জানানো হয়েছে বলে প্রশাসনের সূত্রে খবর ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

