ডিসেম্বরের প্রায় দ্বিতীয় সপ্তাহ হতে চলল ঠিক কবে মিলবে শীতের দেখা তা এখনও জানা যায়নি । এদিকে শীত প্রিয় বাঙালি মুখ চেয়ে বসে রয়েছে শীতের দিকে কারণ শীত মানেই পিঠে ,পুলি, নলেন গুড় আর জয়নগরের মোয়া ।
এই বছর সেভাবে এখনও শীত না পড়ায় নলেন গুড়ের কমতি পড়েছে । যার ফলে ক্ষতির মুখে পড়েছেন মোয়া ব্যাবসায়ীরা ।
শীত মানেই ভোজন প্রিয় বাঙালি বোঝে পিঠে, পুলি আর নলেন গুড়ের মিষ্টি, আর জয়নগরের স্পেশাল মোয়া । তবে বঙ্গে সেভাবে জাকিয়ে ঠাণ্ডা না পড়ায় নলেন গুড়ের দেখা পাওয়া যাচ্ছেনা । এর ফলে ক্ষতির মুখে মোয়া ব্যাবসায়ীরা এর মধ্যেই অনেক অসাধু মোয়া ব্যাবসায়ী নিন্মমানের নলেন গুড় দিয়ে মোয়া বানাছে এমন টাই আভিযোগ উঠেছে ।
কমেছে খেজুর গাছ তার সঙ্গে শিউলিদের সংখ্যা , শিউলি হল খেজুর গাছ থেকে রস বার করে সেটিকে নলেন গুড়ে পরিণীত করে তাদের শিউলি বলে ।
ভাল মানের মোয়া জন্য লাগে ভালো মানের নলেন গুড় কিন্তু অনেক অসাধু ব্যাবসায়ীরা চিনি দিয়ে মোয়া তৈরি করে সেগুলিকে বাজারে চরা দরে বিক্রি করছে । ভালো মানের মোয়া ঠিক কবে আসবে বাজারে সেদিকেই মুখ চেয়ে ভোজন প্রিয় বাঙালি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

