বাংলার মাটিতে একঝাঁক বলিউড

আগামী ৫ই ডিসেম্বর শুরু হয়েছে ২৯ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রথম দিনিই ছিল বলিউড মুখর । অনুষ্ঠান শুরু হয় ‘বাংলার মাটি বাংলার জল’ রাজ্য সঙ্গীত দিয়ে।মুখ্যমন্ত্রীর সাথে গলা মিলিয়েছেন রুপঙ্কর বাগচী, মনোময়, অদিতি মুন্সী, ইমন চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের মত শিল্পীরা । উদ্বোধন হয় থিম গানের। শ্রীজাতর কথায় , ইন্দ্রদীপ দাসগুপ্তের সুরে গেয়েছেন অরিজিৎ সিং।

২৯-এর চলচ্চিত্র উৎসবে মুখ্য হিসেবে উঠে এসেছে বলিউড । এইবারের উদ্বোধনে প্রধান আকর্ষণ ছিল বলিউড তারকা সলমান খান। নেটপাড়ায় এই নিয়ে গুঞ্জন উঠেছে যে টলিউডে এত তারকা থাকা সত্ত্বেও , প্রাধান্যের মুখে বলিউড কেন? যদিও সঠিক কোন উত্তর মেলেনি। তবে টলিপাড়ায় বলিউডে গিয়ে দাপিয়ে অভিনয় করছেন। মহেশ থেকে অনিলের মুখে উঠে এসেছে অশোক কুমার, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, জয়া ভাদুরি বচ্চন, মৌসুমি চট্টোপাধ্যায় হয়ে হালের বিপাশা বসুর নামও। ওঁরা থামতেই ‘ভাইজান’ তাঁর নিজস্ব ঢঙে বলেন যে “বাঙালি প্রতিভা বলিউড কাঁপাচ্ছে। আমিও টলিউডে এসে অভিনয় করতে চায়।

প্রত্যেক বছরের মতোই এই বছরও চলচ্চিত্র উৎসবের মুখ্য হিসাবে উঠে এসেছে বলিউড। কোথাও গিয়ে বাংলাতেই ব্রাত্য টলিউড, এমনই গুঞ্জন রটেছে নেট পাড়ায়। দীর্ঘ ছয় দিন ব্যাপী চলবে চলচ্চিত্র উৎসব । টলিউড হোক বা বলিউড চলচ্চিত্র প্রেমীদের কাছে ভাষা কখনই গণ্ডী তৈরি করতে পারেনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube