শীতেও চুলে থাক উজ্জ্বলতার ছোঁয়া

 শীতকাল ইতিমধ্যে এসে পড়েছে , ত্বকের সাথে সাথে চুলেরও প্রয়োজন যত্ন । শীতকালে  চুলের যত্ন নেওয়া ভীষণ ভাবে দরকার কারণ  চুল তার প্রাকৃতিক আর্দ্রতা হারিয়ে রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে । শীতে চুল পড়াও বাড়ে । রুক্ষ চুলের গোড়া দুর্বল হয়ে যায়। তাই এই সময় চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন ।

শীতকালে চুলের যত্ন নেওয়ার কিছু উপায় –

রুক্ষ ও তেলতেলে উভয় প্রকার চুলের জন্যই বিশেষ কার্যকারী ডিম – মধুর প্যাক । ডিমে চুলের উজ্জলতা বারে।সব ধরনের চুলেই উপকার পাবেন।

চুলকে মলয়েয়াম ও ঝলমলে করতে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন হেয়ার পাক। দু চামচ টক দই ও তিন চামচ মধু যোগ করে ফাটিয়ে নিন। স্নানের আগে মেখে নিন চুলে । তারপর ধুয়ে ফেলুন শ্যাম্পু করে। শুষ্ক চুলের সমস্যা থাকলে এখনই ব্যাবহার করুন এই হেয়ার প্যাক ।

শীতকালে খুশকির সমস্যা প্রায় আমাদের সকলেরই হয়ে থাকে । এর থেকে রেহাই পেতে চার থেকে পাঁচ চামচ নারকেল তেলে একটা গোটা লেবুর রস ভাল করে মিশিয়ে চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে নিন। এক দেড় ঘণ্টা রেখেই শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একবার করে এই টোটকা করলেই মিলবে খুশকির সমস্যার সহজ সমাধান।

প্লাস্টিকের চিরুনি বাতিল করুন । এখন থেকে ব্যাবহার করুন কাঠের দাঁড়া যুক্ত চিরুনি। এই উপায়ে আপনার চুল পরার সমস্যা জব্দ করা যাবে ।

শীতে এমনই  চুল রুক্ষ থাকে , অতিরিক্ত হেয়ার টুল ব্যাবহার চুলের ক্ষতি হতে পারে । ডগা চেরা চুল নিয়ে ভুক্তভোগী হতে পারে । অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যাবহার না করাই ভালো।    
নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube