কাঁটাতার পেরিয়ে ভালবাসার জয়

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রেমের শুরু হয় ২০১৮ সালে যখন খানমের ছবি তাঁর ম এর ফোনে দেখে সমীর । প্রথম দেখাতেই সমীরের ভালো লেগে যায় খানমকে । খানম সমীরের মা এর দূর সম্পর্কের আত্মীয় । দুই পরিবার তাদের সম্পর্ক মেনে নিলেও আইনি বাধায় পড়তে হয় তাদের । বিয়ের কথা ছিল ২০২০ সালে কিন্তু কোভিড মহামারির কারনে তা আর সম্ভব হয়ে ওঠেনি ।তাদের প্রথমবারের মতো দেখা হয়েছিল দুবাইয়ে ।

জাভেরিয়া খানামের ভারতে যাওয়ার জন্য আবেদন দু’বার বাতিল হয়, তৃতীয়বারের চেষ্টায় সফল হয় । তাও মাত্র ৪৫দিনের জন্য থাকার আনুমতি পেয়েছে ভারতে । জাভেরিয়া মঙ্গলবার পাকিস্তানের করাচী থেকে তাঁর প্রেমিক সমিরকে বিয়ে করতে কলকাতায় এসে পৌঁছেছেন ।

জাভিয়া খানম বলেন “আমি খুব খুশি অবশেষে ভারতে আসতে পেরে, কিছু আইনি বাধা ছিল ঠিকই কিন্তু আমি অত্যন্ত খুশি, আমি একটি নতুন জীবন শুরু করার জন্য অপেক্ষা করছি”।

মঙ্গলবার যখন জাভেরিয়া খানম আটারি সীমান্ত থেকে ভারতে পা রাখেন , তখন সমীর তার ভালবাসার মানুষকে স্বাগত জানাতে সেখানে ছিলেন । তারপর তারা অমৃতসর থেকে কলকাতায় পার্ক সার্কাসের বাড়িতে আসেন । সমীরের মা তার পুত্রবধুকে দেখার জন্য উৎসাহিত ছিলন । তারা জানিয়েছন তাদের বিয়ে আগামী বছরের শুরুতেই হতে পারে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube