অবশেষে এল শীত

বৃষ্টির শেষ হয়ে অবশেষে শুরু হচ্ছে শীত। এমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘূর্ণিঝড় মিগজাউম শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপের রূপ নিয়েছে। এবার বাংলা থেকেও এর প্রভাব সরে যাবে।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ থেকেই রাতের তাপমাত্রা বেশ কিছুটা কমবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪ দিনে ৪ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। দিনের তাপমাত্রা মোটামুটি একই থাকবে। আগামী সপ্তাহ থেকে আরও বাড়বে ঠান্ডা।

গোটা রাজ্যেই তাপমাত্রার পতন লক্ষ্য করা যাবে। ১১ ডিসেম্বরের পর কলকাতার রাতের তাপমাত্রা ১৯ ডিগ্রিতে নেমে যেতে পারে। আজ থেকে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। ৯ তারিখের পর থেকে মেঘমুক্ত ঝলমলে আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে।

পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ফের ১৫ ডিগ্রির ঘরে নামবে রাতের তাপমাত্রা। আপাতত শীত আসার পথে আর বাধা নেই বলেই চলে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যে ঢুকবে উত্তুরে হাওয়া। ১০ ডিসেম্বরের পর থেকে কলকাতা তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামবে। আজ থেকেই অবাধে উত্তর-পশ্চিমের হাওয়া প্রবেশ করবে। ফলে জাঁকিয়ে ঠান্ডা পড়বে।

উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পঙ, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ হালকা বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া। আগামী সপ্তাহ থেকে বেশ খানিকটা কমবে তাপমাত্রা।

কলকাতার ক্ষেত্রেও আজ থেকে থাকছে না, বৃষ্টির। আগামীকাল থেকে ক্রমশ হবে মেঘমুক্ত আকাশ। কলকাতার ক্ষেত্রে আজকে সর্বোচ্চ তাপমাত্রা – ২১.১ ডিগ্রী সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে – ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকছে – ৮৬ থেকে ৯৮%।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube