রায়গঞ্জে রেলের উড়ালপুল নির্মান নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে

রায়গঞ্জে রেলের উড়ালপুল নির্মান নিয়ে শাসক-বিরোধী তরজা চরমে। দুই ফুলের দড়ি টানাটানিতে উড়ালপুল নির্মান এখন বিষবাঁও জলে। নিত্য হয়রানির শিকার আম জনতা। লোকসভা নির্বাচনের আগে এই ইস্যুতে সড়গরম জেলার রাজনীতি। একে অন্যেকে কাদা না ছিটিয়ে সাধারণ মানুষের কথা ভেবে শহরে উড়ালপুল নির্মানের পক্ষে এখন জোড় সওয়াল সাধারণ মানুষের।

চলতি সপ্তাহেই রায়গঞ্জে রেলওয়ে ওভার ব্রীজ নির্মানের জন্য জেলা প্রশাসনের এনওসি দাবীতে গন স্বাক্ষর অভিযানে নামে বিজেপি। পাশাপাশি রায়গঞ্জের পৌর বাসস্ট্যান্ডের পাশে রেলের লেবেল ক্রসিং এর সামনে অবস্থান বিক্ষোভ চলে বিজেপি-র। তৃনমুল কংগ্রেস নেতৃত্ব ও পৌর প্রশাসকদের গ্রীন সিগনাল না পেয়েই জেলা শাসক রেলের কাটিহার ডিভিশনের দেওয়া উড়ালপুল নির্মানের এনওসি দিচ্ছে না বলে অভিযোগ তুলে সরব জেলা বিজেপি নেতৃত্ব। দ্রুত এনওসি না দিলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন তারা।
কিন্তু বিজেপি-র এই আন্দোলন এক তরফা নয়, একই ইশ্যুকে হাতিয়ার করেছে তৃণমূলও। তাদের দাবী, ২০২২ সালেই প্রথমে রায়গঞ্জ পৌরসভা ও পরে রাজ্য পরিবহন দফতরের তরফে রেল ও ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষকে শহরের পাশ দিয়ে চলে যাওয়া ৩৪ নম্বর জাতীয় সড়কে এই উড়ালপুল নির্মানের জন্য চিঠি দিয়ে প্রস্তাব করা হয়। কিন্তু এখনো পর্যন্ত পৌরসভা বা পরিবহন দফতরে এখনো কোনো কিছুই জানানো হয়নি বলে দাবী তৃনমুলের। রেল বা এনএইচ উভয়ে কেন্দ্রীয় সংস্থা কটাক্ষ তৃণমূলের ।
যদিও বিজেপির পালটা দাবী,সহরের মধ্যেদিয়ে চলা জাতীয় সড়কে নয় শহরের মাঝে রাজ্য সড়কে এই রাস্তাতেই উড়ালপুল দরকার। কারন সারাদিন প্রচুর যানবাহন শহরের ভেতরে চলাচল করে। আর তারা সেই অবস্থানেই অনড় থাকবেন মানুষের স্বার্থে বলে জানান।
তবে ভৌগোলিকভাবে উত্তর দক্ষিনে বিস্তৃত রায়গঞ্জ শহরের বুক চিড়ে পূর্ব পশ্চিমে চলে যাওয়া রাধিকাপুর-বারসই রেল লাইনে যত দিন যাচ্ছে, রায়গঞ্জ স্টেশন পার্শ্ববর্তী লেভেল ক্রসিং এ ট্রেন চলাচলের সময় যানজটে তীব্র সমস্যায় হতে হচ্ছে সাধারণ মানুষদের। তাই রাজনীতির উর্ধ্বে গিয়ে আম জনতার স্বার্থে এই উড়ালপুল নির্মান করার দাবী তুলেছেন সাধারণ মানুষ।
এখন আদৌ এই উড়ালপুল তৈরি কি শুধুই রাজনীতির ইস্যু হয়েই থেকে যাবে? নাকি সত্যিই বাস্তব রূপ নেবে সেটা তো সময়ই বলবে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube