৫ ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত, এখনও নাটকীয় মুহূর্ত অব্যাহত রয়েছে। কালীঘাটের কাকুকে এই মুহূর্তে আদেও কী নিয়ে যাওয়া সম্ভব জোকা ইএসআই হাসপাতালে এই নিয়ে টাল বাহানা চলছে। সুজয় কৃষ্ণ ভদ্রের স্বাস্থ্য পরীক্ষার জন্য এসএসকেএমের তরফে মেডিকেল বোর্ড শুক্রবার ফের বৈঠকে বসছে। সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে তাকে কী এখনই স্থানান্তরিত করা সম্ভব হবে সেই নেই সিদ্ধান্ত হতে পারে বলে এসএসকেএম সূত্র মারফত খবর।
SSKM হাসপাতালের যে ৩ সদস্যের কার্ডিওলজি চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ড গঠন হওয়ার পরেও তাঁরা এখনও পর্যন্ত সেই অর্থে কোনো রিপোর্ট জমা দিতে পারেননি কাকুর বলেই সূত্রের খবর । ফলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি যে কালীঘাটের কাকুকে আজ শেষ পর্যন্ত জোকা যাওয়া হচ্ছে কি না ।
এরই মাঝে সূত্র মারফত খবর, কার্ডিওলজি বিভাগের আইসিসিউর যে ১৮ নম্বর বেডে কাকুকে ভর্তি করা হয়েছে তা শিশুদের জন্য বরাদ্দ। এসএসকেএম কার্ডিওলজি বিভাগে ১৮, ১৯, ২০ নম্বর বেড হৃদরোগের সমস্যা রয়েছে এমন শিশুদের জন্য বরাদ্দ থাকে। সেই তিন বেডের মধ্যে ১৮ নম্বর বেডে কাকুকে ভর্তি করা হয় বলে খবর।
প্রশ্ন উঠতে শুরু করেছে যে, যে SSKM শিশুদের চিকিৎসার জন্য বা অন্যান্য রোগীর জন্য বেড পেতে নাজেহাল হয়ে যেতে হয়, সেই হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দ বেড কীভাবে পেতে পারেন কাকু? থেকে যাচ্ছে প্রশ্ন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

