নিয়োগ দুর্নীতি মামলায় ‘অস্বস্তি’তে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট।
শুক্রবার শীর্ষ আদালত জানায়, বিচারপতি অমৃতা সিনহা একক বেঞ্চ এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশে কোনও হস্তক্ষেপ নয়। তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে। আইনের বাইরে কিছু করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশের এই অংশটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবী শীর্ষ আদালতে জানান, আদালতের ‘নজরদারি’তে তদন্ত চলছে। কিন্তু কোনও কোনও ক্ষেত্রে উচ্চ আদালতের একক বেঞ্চ তদন্তপ্রক্রিয়ায় ‘তদারকি’ করছে বলে দাবি করা হয় অভিষেকের তরফে। সুপ্রিম কোর্টে অভিষেকের তরফে বলা হয়, একক বেঞ্চ এক বার ইডি অফিসারকে বদল করছে, আবার তাঁকে ফিরিয়ে আনছে। তদন্তে বাবা-মাকেও ‘জড়িয়ে ফেলা হচ্ছে’ বলে সুপ্রিম কোর্টে জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ অভিষেকের আবেদন খারিজ করে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মামলাটিরও নিস্পত্তি করে দেওয়া হয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

