বৃহস্পতিবার অন্য রূপে পাওয়া গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে । পাহাড়ি মেয়ের সাজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ছ’দিনের জন্য উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পারিবারিক অনুষ্ঠান সহ রয়েছে তাঁর একাধিক কর্মসূচী ।
বুধবারই পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে । বৃহস্পতিবার স্থানীয় মহিলাদের পোশাক পরে, মাথায় ঝুড়ি বেঁধে চা বাগানে চা পাতা তুলতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে । মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে তিনি পৌঁছে গিয়েছিলেন কার্শিয়াংয়ের মকাইবাড়ি চা বাগানে । সেখানে তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্থানীয় চা বাগানের যুবতী ও মহিলারা ।
পাহাড়ের সংস্কৃতি অনুযায়ী পাহাড়ি পোশাকে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান তাঁরা । এরপর মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে কথা বলে নেন । এরপর নিজেই সেই সংস্কৃতির পোশাক চেয়ে পাঠান । সেই পোশাক পরে পাহাড়ের ঢাল বয়ে চলে যান বাগানে । বাগানের চা শ্রমিকদের সঙ্গে তিনিও চা-পাতা তুলতে শুরু করেন এদিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

