ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে লন্ডভন্ড তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ। বাংলার ওপরে এর সরাসরি কোনও প্রভাব না পড়লেও বুধবার রাতে বাড়ে বৃষ্টির পরিমাণ। সঙ্গে তাপমাত্রাও নামে কুড়ির নীচে।
আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ পরিষ্কার হলেই উত্তর-পশ্চিম বাতাস ঢুকতে শুরু করে একইসঙ্গে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পাবে। শুক্রবার থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায় । বৃহস্পতিবার কলকাতার আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। কোথাও কোথাও এক-দু-পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৫৬ শতংশ।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১.৪ মিমি।
বৃহ্স্পতিবার সকালে আবহাওয়া দফতর জানিয়েছে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া শুকনো থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘন্টা পর থেকে পরবর্তী তিন দিনে রাতের তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। অন্যদিকে এই একই সময়ে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

