সাগরদিঘিতে আদিবাসী মহিলাকে খুন

মুর্শিদাবাদ জেলার সাগরদীঘির ফুলবন এলাকায় মদ্যপান করতে গিয়ে খুন আদিবাসী মহিলা। পুলিশ সূত্রে জানা যায় মৃত মহিলার নাম হুপই মই কিস্কু।

বৃহস্পতিবার সাগরদিঘির ফুলবন এলাকায় এক আদিবাসীর বাড়ীতে সস্ত্রীক বন্ধু বান্ধব মিলে মদ্যপান করছিল। সেই সময় বৃহস্পতিবার রাতে হুপোই মই কিসকু নামে এক আদিবাসী মহিলাকে খুন করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘী থানার পুলিশ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং দেহ ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ । পুলিশ এবং মৃত মহিলার স্বামী সহ তিনজনকে আটক করে পুলিশ। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube