।। স্বর্ণালী মান্না ।।
তামিলনাড়ুতে ইতিমধ্যেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় মিগজাউম । এই দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় ১৭ জন ব্যক্তির । এই বিপর্যয়ে তামিলনাড়ুর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
ঘূর্ণিঝড় মিগজাউমের ল্যান্ডফলের পরই শহুরু হয় প্রবল বৃষ্টি । বিগত দুই দিন ধরে প্রবল বৃষ্টি হতে থাকে চেন্নাইয়ে । বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে যায় চেন্নাই, তিরুভাল্লুর ও কাঞ্চিপুরমের মতো এলাকাগুলি । জল থৈথৈ অবস্থা সাবওয়েগুলিও । বহু বাড়িতে ইতিমধ্যেই ঢুকে গিয়েছে জল; কিছু বাড়ি-ঘর চলে গিয়েছে জলের তলায় । আটকে পড়া বাসিন্দাদের ছোট নৌকা করে উদ্ধার করা হচ্ছে বলেও খবর । এই জলমগ্ন পরিস্থিতিতে তামিলনাড়ুর নিকাশী ব্যবস্থাকে কৃতিত্ব দিয়েছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী । তাঁর মতে নিকাশী ব্যবস্থা সঠিক না থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারন করতে পারত ।
মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পাশাপাশি এই দুর্যোগের মোকাবিলা করতে তামিলনাড়ুর পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি । অপরদিকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে ৫ হাজার কোটি টাকা ত্রাণ তহবিলের আবেদন জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

