উলুবেড়িয়া পুরসভার অ্যাকাউন্ট থেকে ১৫ টি ভুয়ো চেকের মাধ্যমে উধাও হয়ে গেল প্রায় ১৪ লক্ষ ৬৯ হাজার ৯৭৭ টাকা । খোদ পুরসভার অ্যাকাউন্ট থেকে এইভাবে টাকা উধাওয়ের ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উলুবেড়িয়া পুরসভায় ।
পুরসভার দাবি, গত ৯ নভেম্বর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত প্রায় ১৫ টি ভুয়ো চেকের মাধ্যমে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে পুরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় ১৫ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে । পুরসভার এক্সিকিউটিভ ও ফাইনান্স অফিসারের দাবি, তাঁদের দু’জনের সই নকল করা হয়েছে টাকা তোলার ক্ষেত্রে । জানা যাচ্ছে, মোট ১৫ টি চেকের মাধ্যমে তোলা হয়েছে প্রায় পনেরো লক্ষ টাকা । ১৬ ও ১৭ নম্বর চেক থেকে যখন টাকা তুলতে যাওয়া হয় তখনই বিষয়টি নজরে আছে ব্যাংক কর্তৃপক্ষের । এরপরই পুরসভায় খোঁজ নেওয়া হয় এই বিষয়ে । তখনই গোটা বিষয়টি নজরে আসে পুরসভার ।
এরপরই গোটা বিষয়টি উলুবেড়িয়া থানায় এফআইআর করা হয় পুরসভার তরফ থেকে । গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

