উত্তপ্ত সুতি, ইট পাটকেলের সঙ্গে চলল বোমাবাজি

উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের সুতি থানার কাশিমনগর এলাকা। ইট পাটকেলের পাশাপাশি চলল ব্যাপক বোমাবাজি। গুলি চালানোরও অভিযোগ।

শুক্রবার সকাল থেকে এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে রয়েছে সুতি থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ি এবং তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীদের মধ্যে এই ঝামেলা ও বচসা বলেই অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বালিয়াঘাঁটি ফিডার ক্যানেলে ঘাট নিয়ে প্রথমে দুই পক্ষের বচসা হয়। তারপরেই শুরু হয় গন্ডগোল। অভিযোগ, শুক্রবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম বাড়ির ভাই বাইক চালিয়ে যাওয়ার সময় হঠাৎ তাদের উপর আক্রমন করে তৃণমূল নেতা বাদল শেখ ও বর্তমান যুব সভাপতির অনুগামীরা। রড দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তাতেই কার্যত উত্তপ্ত হয়ে উঠে এলাকায়। প্রথমে উট পাটকেল ছোড়া হলেও পরে শুরু হয় বোমাবাজি। চলে কয়েক রাউন্ড গুলিও। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এখনও থমথমে পরিস্থিতি রয়েছে এলাকা জুড়ে। টহলদারি চালাচ্ছে পুলিশ। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন ।যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাওকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube