নিউজটাইম ওয়েবডেস্ক : এ যেন এক অন্যরকম জন্মদিন পালন করা হল । মাঝরাতে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করা হল ‘গোবরডাঙা স্টেশন’ এর , ১৪১ বছর আগে শিয়ালদহ থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন গোবরডাঙা স্টেশনে এসে পৌঁছেছিল । সেই দিনটিকে মনে রেখে বৃহস্পতিবার পালিত হল গোবরডাঙা স্টেশনের জন্মদিন ।প্ল্যাটফর্মে আলপনা দিয়ে, বেলুন দিয়ে সাজিয়ে, কেক কেটে ধুমধাম করে পালিত হল জন্মদিন ।জ্বালানো হয়েছিল ১৪১টি মোমবাতি ।
একদল যুবক ঠিক রাত ১২ টা নাগাদ স্টেশনে কেক নিয়ে হাজির হয় এবং স্টেশন মাষ্টার কেক কেটে জন্মদিন উদযাপন করেন । ১৮৮৩ সালে ৭ই ডিসেম্বর প্রথম যাত্রীবাহী ট্রেন গোবরডাঙা স্টেশনে এসে পৌঁছেছিল তারপর থেকে ধারাবাহিক ভাবে ট্রেন চলতে থাকে । বৃহস্পতিবার সকাল থেকেই গোবরডাঙা স্টেশনে তোড়জোড় শুরু হয়েছিল, পুরো স্টেশন জুড়ে আলপনা করা হয় , বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়, ঘড়ির কাঁটাই ১২ টা বাজলে সবাই মিলে হ্যাপি বার্থডে গেয়ে ওঠেন তারপর কেক কাটা হয় । গোবরডাঙা স্টেশনের ম্যানেজার সাঞ্জিত সোম বলেন, “আমি আগে শুনেছিলাম কিন্তু এবার প্রথম দেখলাম ।এটা দেখে খুব ভালো লেগেছে, এটা এক নতুন ধরনের উদ্যোগ । এতে সামিল হতে পেরে খুব ভালো লেগেছে ।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

