স্কুলের মাঠে হঠাৎই ধস। ঘটনায় আতঙ্কিত স্কুল ছাত্র, শিক্ষক থেকে এলাকাবাসী। মাটির নীচে পুরানো কয়লা খনি থাকায় ধস নেমেছে বলে অনুমান । খনি কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় পঞ্চায়েতের।
সরকারি স্কুলের মাঠে ধসের ঘটনায় আতঙ্ক ছড়ালো খনি এলাকায়। ঘটনাস্থল পান্ডবেশ্বরের হরিপুর পঞ্চায়েতের অধীন একটি সরকারি মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। এই স্কুলে যেখানে মিড ডে মিলের রান্না হয় সেখানেই একটি জায়গায় ধসের ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধে বেলা।
শুক্রবার সকালে স্কুল খুলতে গিয়ে দেখতে পায় সবাই এই গর্ত। এই স্কুলে মূলত বালক বালিকাদের স্কুলমুখী করতে বিশেষ শিক্ষাদান করা হয়। স্থানীয় পঞ্চায়েতের তরফে অভিযোগ করা হয়েছে, একটি কোলিয়ারি দীর্ঘদিন ধরে এইখানে বন্ধ হয়ে রয়েছে, কিন্তু ঠিক মতো বালি দিয়ে ভরাট করেনি কর্তৃপক্ষ আর যার জন্য এমন ঘটনা। এর উপর দুদিনের বৃষ্টিতে মাটি নরম হওয়াতেই ধস নামে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

