একই দিনে মৃত্যুর কোলে ৯ নবজাতক

মুর্শিদাবাদ জেলায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা । মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে বিপদে নবজাতকরা । একদিনে মৃত্যু ঘটল ৯ নবজাতকের । ভেঙে পড়েছেন তাদের পরিবারের সদস্যরা ।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে একদিনে মৃত্যু হল ৯ জন সদ্যোজাতের । জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় ৯ জন নবজাতকের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের SNCU বিভাগে । একটি বেডে ন্যূনতম ৩ শিশু ভর্তি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে । মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে এদিন ঘটে যায় এমনই ঘটনা । স্থানীয় সূত্রে খবর সেখানে দীর্ঘ এক মাস ধরে সংস্কারের কাজ চলছে । তার ফলে যে সমস্ত নবজাতকরা অসুস্থ হয়ে পড়ছে তারা জঙ্গিপুর থেকে ভর্তি হচ্ছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে । এছাড়াও ডোমকল বা লালবাগ মহকুমা হাসপাতালে ভেন্টিলেটার নেই বলেও অভিযোগ উঠছে ।

পাশাপাশি আরও জানা যাচ্ছে, শিশুদের অন্য কোন জটিল রোগ হলেও চিকিৎসা করানোর জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের । অনেক প্রসুতি মা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা বা প্রসব না করিয়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা যত্রতত্র নার্সিংহোমে শিশু প্রসব করাচ্ছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube