বৃহস্পতিবার পুরুলিয়ার ঝালদা পৌরসভায় আবারও অনাস্থা প্রস্তাব আনা হল । এবার দলেরই পৌরপ্রধানের বিরুদ্ধে ৭ জন কাউন্সিলার নিয়ে অনাস্থা চিঠি এল তৃণমূলের পক্ষ থেকে ।
বৃহস্পতিবার ঝালদা পৌরসভা সহ মহকুমা শাসক ও জেলাশাসককে অনাস্থা চিঠি জমা দেন তৃণমূল কংগ্রেসের পাঁচ ও কংগ্রেসের দুই কাউন্সিলর । ঝালদা পৌরসভার মোট ১২ টি আসনের মধ্যে পৌর নির্বাচনে ৫ টি তৃণমূল ৫ টি কংগ্রেস ও ২ টি নির্দল প্রার্থী জয়ী হন । তবে এর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে । কংগ্রেসের তিন কাউন্সিলার ও দুই নির্দল কাউন্সিলার তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে জানা যাচ্ছে । যার ফলে তৃণমূলের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১০ ।
পরবর্তীতে পৌরপ্রধান নিয়ে শুরু হয় জল্পনা । পৌরসভার নির্বাচনের পর বেশ কয়েকবার পৌরপ্রধান পরিবর্তন হয়েছে ঝালদা পৌরসভায় । যার মামলা গড়ায় উচ্চ আদালত পর্যন্ত । অবশেষে উচ্চ আদালতের নির্দেশে পৌরবোর্ড গঠন করা হয় । ঝালদা ৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার শীলা চট্টোপাধ্যায় পৌরপ্রধান হন, সমর্থন করেছিলেন কংগ্রেসের দুই কাউন্সিলার । যার মেয়াদ ছিল ৩১ শে নভেম্বর পর্যন্ত ।
কিন্তু তার পূর্বেই কংগ্রেসের দুই কংগ্রেস কাউন্সিলার শ্রীলা চট্টপাধ্যায়ের উপর সমর্থন তুলে নেয় ।
যার ফলে সংখ্যা গরিষ্ঠতা হারান পৌরপ্রধান । পৌরপ্রধানের সংখ্যা গরিষ্ঠতা প্রমান করার জন্য আবারও উচ্চ আদালতে মামলা করেন তৃণমূলের পাঁচ ও কংগ্রেসের দুই কাউন্সিলর । উচ্চ আদালত নির্দেশ দেন ৮ই ডিসেম্বর সংখ্যা গরিষ্ঠতা দেখানোর । এই বিষয়ে পাল্টা ডিভিশন বেঁচে মামলা করেন পৌরপ্রধান শ্রীলা চট্টপাধ্যায়েও । যার পরিপেক্ষিতে ছয় ডিসেম্বর ডিভিশন বেঞ্চ আট ডিসেম্বরের রায় খারিজ করে পৌর আইন মোতাবেক পৌর বোর্ড গঠন করার পরামর্শ দেন । তারই পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার কংগ্রেসের দুই ও তৃণমূল কংগ্রেসের পাঁচ কাউন্সিলার অনাস্থার চিঠি জমা দিলেন ঝালদা পৌরসভা , ঝালদা মহকুমা ও জেলাশাসকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

