টানা বৃষ্টিতে অশোকনগর বিল্ডিং মোড়ে ৩৫ নম্বর জাতীয় সড়কের পাশে নামল ধস । জানা যাচ্ছে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে ওই এলাকায়; সেখানেই বৃহস্পতিবার ধস নামল । ধস লাগোয়া জায়গায় রয়েছে একটি বাড়ি ও ট্রান্সফরমার । সেগুলো ধসের কবলে পড়ার আশঙ্কা রয়েছে ।
এদিনের ঘটনায় ধসের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে । এমনকি যশোর রোডেও ধস নামার আশঙ্কায় প্রশাসনের তরফ থেকে ৩৫ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ যশোর রোডের মাঝখানে ব্যারিকেড তৈরি করে দেওয়া হয়েছে এদিন । রাস্তার একপাশ দিয়ে আপাতত ধীর গতিতে চলছে যানবাহন ।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে মাটির নিচে পাইপলাইনের বসানোর কাজ চলছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে । রাস্তার পাশে প্রায় সাত ফুট বোরিং করে সেই পাইপলাইনের কাজ চলছিল । বুধবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হতেই বৃহস্পতিবার দুপুরে যশোর রোডের পাশে যেখানে পাইপ লাইনের কাজের জন্য বোরিং করা হয়েছিল সেখানেই ধস নেমে পাইপ ফেটে যায় । পাশেই রয়েছে একটি বাড়ি এবং ট্রান্সফরমার সহ বেশ কয়েকটি ইলেকট্রিক পোস্ট । ফলে স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোন সময়ে বড় বিপদ ঘটতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

