দক্ষিণ দিনাজপুরের পর এবার উত্তর দিনাজপুর জেলায় গ্রামোন্নয়ন কাজ খতিয়ে দেখতে এলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতরের প্রতিনিধি দল । এদিন সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে প্রতিনিধি দলের সদস্যরা গ্রামোন্নয়ন দফতর থেকে কিছু তথ্য সংগ্রহ করেন ।
কেন্দ্রীয় প্রতিনিধি দলটি বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের চোপড়া বিডিও দফতর থেকে এমজিএনআরজিএস উপভোক্তাদের তালিকা সংগ্রহ করে বলে জানা যায় । সেখান থেকে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি চোপড়া, সোনাপুর এবং লক্ষ্মীপুর গ্রামে গিয়ে উপভোক্তাদের সঙ্গে মিলিত হবেন বলে জানা গিয়েছে ।
কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য মিনাক্ষী হুড্ডা জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর রাজ্য জুড়ে এই পরিদর্শন শুরু করেছে । কেন্দ্রীয় প্রকল্পের অর্থে গ্রামীন এলাকায় কী ধরণের উন্নয়ন হয়েছে তা সরোজমিনে খতিয়ে দেখতেই তারা রুটিন পরিদর্শন করছেন । আজ চোপড়া ব্লক থেকেই তারা পরিদর্শন শুরু করলেন । পরবর্তীতে তারা জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন বলে মিনাক্ষীদেবী জানিয়েছেন ।
উল্লেখ্য, এমজিএনআরজিএস এবং ‘হাউস ফর অল’ প্রকল্পের টাকা নয়ছয় করার অভিযোগ ওঠায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দফতর রাজ্যকে এই অর্থ বন্ধ করে দিয়েছে । এখন লোকসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে আন্দোলন শুরু করেছে । তৃণমূল কংগ্রেসের এই আন্দোলনে লোকসভা ভোটে যাতে কোন প্রভাব না পড়ে তার জন্য কেন্দ্রীয় সরকার গ্রামোন্নয়ন দফতরের প্রতিনিধি দলকে এই রাজ্য পাঠিয়ে শাসক দলকে চাপে ফেলার কৌশল নিয়েছে বলে মনে করছেন অনেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

