মরশুমে ‘যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব’-মন্ত্রে প্রায় ৩৮ লক্ষ বিবাহ চলতি মরশুমে ভারতে তিন সপ্তাহে প্রায় ৩৮ লক্ষ বিয়ে। আগামী ২৩শে নভেম্বর থেকে শুরু হয়েছে বিয়ের মরশুম। দেশের ৩০টি বড় শহর থেকে হিসাব পাওয়া গেছে আগামী কয়েকদিনে এই বছর প্রায় ৩৮ লক্ষ্য বিয়ে হবে। এর জন্য প্রায় ৪ লক্ষ ৭৪ হাজার কোটি টাকা খরচ করা হবে। বলছে এক সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন।
এই মরশুমেই, কলকাতার এক বাঙালি পরিবারে বাড়ির একমাত্র মেয়ের বিয়েতে আনুমানিক ২০ লক্ষ টাকা খরচ করবেন। আবার এমনও রয়েছেন যিনি এক লক্ষ টাকার কমে ছেলের বিয়ে দেবেন।
সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন বলেছেন শুধুমাত্র দিল্লিতেই মরশুমে চার লক্ষ বিয়ে অনুষ্ঠিত হবে। যাতে, মোট দেড় লক্ষ কোটি টাকা ব্যায় হবে। দিল্লি, মুম্বাই, কলকাতা সহ ভারতের ৩০ টি শহরে ব্যবসায়ীদয়ের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীদের সংগঠন কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সর সাধারন সম্পাদক প্রধান খান্ডেলওয়াল বিবিসিকে বলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং বেসরকারি ক্ষেত্রের কর্মীরা মাস কয়েক আগেই বোনাস আর ইনসেন্টিভ পেয়েছেন। যার ফলে এই বছর ছেলে মেয়ের বিয়েতে খরচ করার মত যথেষ্ট অর্থ রয়েছে।
প্রতিবছরই শীতের মরশুমে বিয়ের হিড়িক পরে যায়। তবে এই মরশুমে যেন চমকানোর মত বিষয়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

