শীতকালের মরশুমে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ধীরে ধীরে ভিড় হচ্ছে হাজারদুয়ারীতে । মুর্শিদাবাদ জেলার নবাব নগরী হাজারদুয়ারী প্যালেসে ভিড় করছেন পর্যটকরা । তবে শুধু মুর্শিদাবাদ জেলা নয়, বিদেশী পর্যটকরা আসছেন হাজারদুয়ারী প্যালেসে । ঘুরে দেখছেন নবাবের কিছু মুহূর্ত ।
জানা গিয়েছে, বর্তমানে শীতের মরশুমে পর্যটকদের ভিড় বাড়ছে । বিক্রিত টিকিটের হিসেবে অনুযায়ী জানা যাচ্ছে, প্রতিদিন গড়ে তিন থেকে সাড়ে তিন হাজার পর্যটক এলেও শনিবার প্রায় পাঁচ হাজার ও রবিবার আট হাজরের অধিক পর্যটক হাজারদুয়ারি মিউজিয়াম দেখতে এসেছেন । প্রতিদিন জেলা ও জেলার বাইরে থেকে বহু স্কুল পড়ুয়ারা হাজারদুয়ারি দেখতে আসছে । অনূর্ধ্ব ১৫ বছরের কিশোর-কিশোরিদের প্রবেশ মূল্য না থাকার কারণে পর্যটক সংখ্যা নিদিষ্ট ভাবে বলা যায় না বলে জানানো হয়েছে কর্তৃপক্ষের তরফে ।
তবে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হাজারদুয়ারি কর্তৃপক্ষের নিত্যনতুন আইন প্রণয়নের ফলে পর্যটকদের যথেষ্ট ভুগতে হচ্ছে । হাজারদুয়ারির পূর্ব ও পশ্চিমে দু’টি প্রবেশদ্বার থাকার কারণে যে কোনও পথ দিয়ে হাজারদুয়ারিতে প্রবেশ করা যেত কিছুদিন আগেও । পশ্চিমের পথটা হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণে পর্যটকদের অনেকটা পথ অতিক্রম করে পূর্বদিকে যেতে হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

