অপেক্ষার অবসান , শুরু হয়ে গেল ২৯ তম চলচ্চিত্র উৎসব। গতকাল নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল KIFF। গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী বলিউড তারকাদের বাংলার পাশে দাঁড়াতে বললেন। তিনি আরও বললেন “বাংলা কে কিছু দিতে চাইলে বাংলায় এসে ছবি করুন।” পাহাড় থেকে গঙ্গাসাগর এবং বহু জেলার নাম উল্লেখ করে সেখানে ছবি বানানোর কথা বলেন। এই বক্তৃতার পর মুহূর্তেই ‘ভাইজান’ বললেন – ‘বাংলায় তিনি অবশ্যই শুটিং করতে আসবেন’। গতকাল উদ্বোধনে সলমন, সোনাক্ষী,অনিল, মহেশদের সঙ্গে মাননীয়াও আনন্দে মত্ত হয়ে উঠেছিলেন । উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিনহা। প্রথমে দ্বিধা বোধ করলেও পরে ভাইজানের অনুরোধে মাননীয়া নাচের তালে তাল মেলালেন। সলমানের কাছে বাংলায় শুটিং করতে আসার পাশাপশি ভাইফোঁটা বা রাখির মত পবিত্র অনুষ্ঠানেও আহ্বান জানান মাননীয়া। মাননীয়া কিছুটা রাজনৈতিক সুরে বলিউড বন্ধুদের উদ্দেশে বলেন – ‘ আমাদের একসঙ্গে কাজ করতে হবে । আপনাদের দরকারে আমরা আছি। আমাদের দরকারেও আপনাদের পাশে থাকতে হবে।
প্রত্যাশিত ভাবে অনিল কাপুর,সোনাক্ষী সিনহা, সলমান খান,মহেশ ভট্ট সবাই চলচ্চিত্র উৎসব নিয়ে বাংলার অবদানের কথা বলেন। অমিতাভ বচ্চন – শাহরুখ খান না থাকায় আক্ষেপ করেন মুখ্যমন্ত্রী। চলচ্চিত্র উৎসবের মঞ্চে বেশ কিছু দিন বাদে চিত্রশিল্পী মমতা শঙ্করকে দেখা গেল । গতকাল মুখ্যমন্ত্রী সলমান খানকে নিজের হাতে আঁকা ছবি উপহার দেন,এবং বাকিদেরও নিজের আঁকা ছবি উপহার দেবেন বলে জানান।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

