বারবার কুপ্রস্তাব দিলেও তা অস্বীকার করেছিলেন মহিলা ৷ শুধু তাই নয় ফোন নম্বর চাইলেও তা না দেওযায় বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের চেষ্টা করল যুবক ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর মাও ৷ বুধবার ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ৷
এদিনের ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ লোকজন নিয়ে এসে পাল্টা মারধর করার অভিযোগ তোলে অভিযুক্ত ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷ এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ ৷
নির্যাতিতার অভিযোগ বাপ্পা গুছাইত নামে এক যুবক তাঁর স্কুল জীবন থেকেই তাকে বিরক্ত করত ৷ ইদানীং কাজে যাওয়া-আসার পথে ফোন নম্বর চাইত ও কুপ্রস্তাব দিত বলে অভিযোগ আনছেন তিনি ৷ বিষয়টি অস্বীকার করায় নির্যাতিতাকে কাটারি ও পিস্তল দেখিয়ে ভয় দেখাত অভিযুক্ত ৷
বুধবারের ঘটনায় জানা যাচ্ছে, কাজ সেরে ফেরার পথে অভিযুক্ত যুবক তার পিছু নেয় ৷ নির্যাতিতা বাড়ি ঢুকলে বাড়িতেও জোর করে ঢুকে পরে সে ৷ তারপর তার পোষাক ধরেও টানাটানি করে ওই অভিযুক্ত ৷ মেয়েকে বাঁচাতে নির্যাতিতার মা এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ তোলা হয় ৷
এদিন চিৎকার-চেঁচামেচি করে প্রতিবেশীদেরকে ডেকে কোনরকমে নির্যাতিতাকে বাঁচানো সম্ভব হয় বলে জানা গিয়েছে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত বাপ্পা গুছাইত এলাকার অধিকাংশ মেয়েকে প্রায়ই বিরক্ত করত ৷ কোন মেয়ে পছন্দ হলে সে তাঁর কাছ থেকে তাঁর ফোন নম্বর চাইত ৷ ফোন নম্বর না পেলে বিরক্ত করার পরিমান আরও বাড়ত বলে জানা গিয়েছে ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

