সামশেরগঞ্জে গঙ্গা থেকে উদ্ধার দেহ

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জে গঙ্গা থেকে উদ্ধার করা হল এক যুবকের মৃতদেহ । বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয়ের এই যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ।

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই গঙ্গা থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে। বৃহস্পতিবার দুপুর নাগাদ এমন এক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার ধুসরিপাড়া এলাকায় । এমন এক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ । এখনও পর্যন্ত মৃত যুবকের নাম পরিচয় জানা যায়নি বলে খবর ।

এদিনের ঘটনায় স্থানীয় সুত্রে জানা যায়, আজ দুপুর নাগাদ ধুসরিপাড়া গঙ্গার ঘাটে মৃতদেহ ভাসতে দেখা যায় । জলে মৃতদেহ ভাসছে, এমন একটি খবর জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় । খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানায় । পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গীপুর হাসপাতালে পাঠায় । মৃত যুবকের নাম, পরিচয় জানার পাশাপাশি কীভাবে যুবকের মৃতদেহ গঙ্গায় এল তা তদন্ত করে দেখছে পুলিশ ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube