।। স্বর্ণালী মান্না ।।
বলিউড তারকাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের এই মুহূর্তটিকে নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক । কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে ব্যবহার করেছেন একটি শব্দ, ‘ঠুমকা’ । তাই নিয়ে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে সংসদ চত্বর । এই ঠুমকা শব্দটি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছে বিরোধিতা করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা ।
বুধবারের কেন্দ্রীয় মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের পর বৃহস্পতিবার ঘটনার প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা । তাঁদের মধ্যে ছিলেন শতাব্দী রায়, মৌসম বেনজির নুর, মালা রায় । সংসদ চত্বরে গান্ধী মূর্তির সামনে প্রতিবাদে সামিল হন তাঁরা । হাতে প্ল্যাকার্ড নিয়ে গান্ধী মূর্তির পাদদেশে আন্দোলনে সামিল হলেন তৃণমূল সাংসদরা । কেন্দ্রীয় মন্ত্রীর বহিস্কারের দাবিতে সোচ্চার হন তৃণমূলের মহিলারা সাংসদরা । বৃহস্পতিবার বেলা ১০টা ৩০ মিনিট নাগাদ ওই শব্দ ব্যবহারের বিরোধিতায় সংসদ প্রাঙ্গনে সরব হন তাঁরা ।
প্রসঙ্গত, মঙ্গলবার ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে একাধিক তারকাদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই মুহূর্তটিকে নিয়ে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং । তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ খেতে পাচ্ছেন না, রাজ্যটি দুর্নীতিতে ভরে গিয়েছে, রাজ্যে কর্মসংস্থান নেই আর এই পরিস্থিতিতে মুখমন্ত্রী ‘ঠুমকা লাগাচ্ছেন’ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

