রাম মন্দির উদ্বোধন দেখার উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিলেন এক ভক্ত

মনের জোর থাকলে কোন কিছুই অসম্ভব নয়। সেই মনের জোর নিয়ে মুর্শিদাবাদের বহরমপুর থেকে পায়ে হেঁটে উত্তরপ্রেশের অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে রওনা দিলেন এক ব্যাক্তি। ২০২৪ সালের ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির তৈরির কাজ এখন জোর কদমে চলছে ।

বহরমপুরের হাতিনগরের বাসিন্দা বিশ্বম্ভর কণিকা পায়ে হেঁটে অযোধ্যার উদ্দেশে রওনা দিয়েছেন। দীর্ঘ ১৪০০ কিলমিটার অতিক্রম করতে তার প্রায় ২ মাস সময় লাগবে। বিশ্বম্ভর কণিকা নিজের সঙ্গে করে তার বাড়িতে থাকা হনুমান মূর্তি নিয়ে যাচ্ছেন।

ভক্ত বিশ্বম্ভর কণিকা বলেছেন, রামের কৃপায় এই দীর্ঘ পথ অতিক্রম করবেন তিনি । রাস্তার ধারেই কোথাও আশ্রয় নেবেন, যখন যা খাবার পাবেন তখন তাই খেয়েই কাটিয়ে দেবেন।

রাম মন্দির উদ্বোধনের আগেই তার সেখানে পৌঁছনোর ইচ্ছে। তিনি হনুমানজীকে রামের দর্শন করাবেন বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন, রাজ্যবাসী তথা ভারতবাসীর মঙ্গল কামনা কারার জন্য। তার এই মানসিকতায় সন্মান জানিয়ে বিদায় করতে উপস্থিত ছিলেন তার মা , বাবা , ছেলে , স্ত্রী সহ এলাকাবাসী । এই খবরটি জানাজানি হতে খবর পেয়ে সশরীরে হাজির বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র। তিনি শুভেচ্ছা জানিয়ে আশ্বাস দেন তার এই দীর্ঘ পথ অতিক্রম করার ক্ষেত্রে সবরকম সাহায্য করবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube