বুধবার উত্তরবঙ্গে পৌঁছলেন মুখ্যমন্ত্রী । বিকেলে দেওয়া হয়েছিল নির্দেশ, আর রাতের মধ্যেই পৌঁছল জল । মুখ্যমন্ত্রীর নির্দেশে জল পেল সেবদুল্লা গ্রাম । ফলে যথেষ্ট খুশি স্থানীয় বাসিন্দারা ।
জল নেই গ্রামে । বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবকে সেবদুল্লা গ্রামে জল পৌঁছে দেওয়ার । সেই নির্দেশ পেয়েই ৫ ঘন্টার মধ্যেই জল পেল নকশালবাড়ির হাতিঘিসার সেবদুল্লা জোতে ।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শিলিগুড়ি পুরসভার দু’টি জলের ট্যাঙ্ক এলাকায় পৌঁছায় । জল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা । এদিন ট্যাঙ্ক থেকে জল পৌঁছয় গ্রামে । ট্যাঙ্ক থেকে জল নেন বাসিন্দারা । তবে বাসিন্দাদের দাবি এই জল নিয়েই চলছে তাঁদের সমস্যা । স্থানীয়দের মত, এই সমস্যার স্থায়ী সমাধান হোক । তাঁরা আরও জানান, একই সঙ্গে বাড়িতে জল পৌঁছানোর ব্যবস্থাও করা হোক ।
অন্যদিকে জল সমস্যা নিয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে পর দু’টি ট্যাঙ্ক এলাকায় পৌঁছয় । প্রতিনিয়ত জল আসবে বলেই তিনি জানিয়েছেন এদিন । তবে পিএইচই দফতর কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন । পাশাপাশি হাতিঘিসা এলাকায় একাধিক উন্নয়ন কাজ হয়েছে এবং আগামীতেও অনেক কাজ হবে বলে তিনি জানান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

