।। স্বর্ণালী মান্না ।।
ছয়দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী । বুধবার উত্তরবঙ্গের দিকে রওনা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সূত্রের থেকে পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে, একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক সরকারি কর্মসূচী রয়েছে তাঁর ।
এদিন উত্তরবঙ্গে পারিবারিক অনুষ্ঠানের পাশাপাশি তাঁর কর্মসূচীতে রয়েছে একাধিক সরকারি অনুষ্ঠান । এছাড়াও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, তিনি জিটিএ-র বৈঠকের অংশগ্রহণ করতে পারেন । আগামিকাল কার্শিয়াংয়ে তিনি যোগ দিতে চলেছেন একটি পারিবারিক অনুষ্ঠানে । তাঁর পরের দিন অর্থাৎ শুক্রবার তিনি যোগ দিতে চলেছেন এক সরকারি অনুষ্ঠানে ।
তবে শনিবার তিনি পাহাড় থেকে শিলিগুড়ির পথে রওনা দেবেন বলেই জানা যাচ্ছে । সেখানে তিনি অংশ নেবেন এক বিতরণী অনুষ্ঠানে । পরবর্তীকালে তিনি কাঞ্চনজঙ্ঘার উত্তরকন্যাতে একটি প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন । এরপরই তিনি কলকাতার উদ্দেশে রওনা দেবেন বলে জানা গিয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

