আবারও মেট্রোর সামনে আত্মহত্যা । বৃহস্পতিবার সকালে রবীন্দ্রসদন স্টেশনে দক্ষিণেশ্বরগামী মেট্রোর সামনে ঝাঁপ দেন এক অজ্ঞাত পরিচয় যুবক। তার মৃত্যু হয়েছে বলেই খবর। যার জেরে ব্যাহত ছিল মেট্রো পরিষেবা। চূড়ান্ত ভোগান্তি নিত্যযাত্রীদের। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে রবীন্দ্রসদন স্টেশনে। ব্যস্ত সময়ে দক্ষিণেশ্বরগামী ট্রেনটি স্টেশনে ঢোকার মুখে ঝাঁপ দেন ওঅ যুবক। তার নাম, পরিচয় এখনও জানা যায়নি। কী কারণে এই ঘটনা তাও এখনও স্পষ্ট নয়। এই ঘটনার জেরে পরিষেবা বিঘ্নিত হয়েছে।
চাঁদনি চক থেকে টালিগঞ্জ বা মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল । পাওয়ার ব্লক করে দেহ উদ্ধারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগতে পারে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আপাতত দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল এবং টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে। যার জেরে চরম ভোগান্তি শিকার হয়েছেন নিত্যযাত্রীরা।
সকাল ৯ টা বেজে ৪৮ মিনিটে মেট্রো পরিষেবার স্বাভাবিক হয়েছে। তবে ভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ। কেউ ৪৫ মিনিট কেউ ১ ঘন্টা দাঁড়িয়ে ছিলেন ট্রেনের মধ্যে। মেট্রো পরিষেবা স্বাভাবিক হতেই মেট্রো স্টেশন গুলিতে ভিড় চোখে পড়েছে। অফিস টাইমে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বছর তিরিশের এক ব্যক্তি। দ্রুত ব্যবস্থা নেওয়া হয় মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

