অব্যাহত পথ দুর্ঘটনা । বুধবার শেষকৃত্য সম্পন্ন করে বাড়ি ফেরার পথে বাসের সঙ্গে একটি টাটা ৪০৭ -এর রেষারেষি শুরু হয় । বাসের ধাক্কায় উল্টে যায় টাটা ৪০৭ টি । দুর্ঘটনার জেরে তাতে থাকা একাধিক ব্যক্তি আহত হন বলে জানা যাচ্ছে ।
দেহ সৎকার করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে টাটা ৪০৭ ট্রাক । সেটি উল্টে গিয়ে তার মধ্যে থাকা একাধিক আরোহী আহত হন । বুধবার দুপুরে চিনার পার্ক সংলগ্ন সিটি সেন্টার ২ সামনে ঘটল এমনই এক ঘটনা ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, টাটা ৪০৭ করে কুড়ি থেকে বাইশ জন চিনার পার্ক থেকে সিটি সেন্টার ২-এর দিকে যাচ্ছিল । সেই সময় বারাসত বি গার্ডেন রুটের একটি বাসের সঙ্গে রেষারেষির জেরে টাটা ৪০৭ কে চেপে দেয় ওই বাস । নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা মেরে উল্টে যায় টাটা ৪০৭ । গাড়িতে থাকা মহিলা সহ সবাই কমবেশি আহত হয়। ঘটনাস্থলে আসে পুলিশ । আহতদেরকে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য । দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট হয় ঘটনাস্থলে । চিনার পার্ক থেকে নিউ টাউন মুখী রাস্তায় যানজট সৃষ্টি হয় । বাসটিকে আটক করেছে পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

