বার্ধক্য ভাতা দেওয়ার কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

৭০ হাজার বার্ধক্য ভাতা দেওয়ার কথা বলেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথা মতই কাজ শুরু হল ডায়মন্ড হারবারে । ডায়মন্ড হারবারের সাংসদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১০ই নভেম্বর নিজের লোকসভা কেন্দ্রের ফলতায় সভা থেকে সাধারণ মানুষের অভিযোগ শুনে কথা দিয়েছিলেন যারা দুয়ারে সরকারে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তূ পাননি এরূপ ৭০ হাজার মানুষ ১৫ দিনের মধ্যে বার্ধক্য ভাতা যাতে তাদের একাউন্ট এ ঢোকে সে ব্যবস্থা করবেন।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭ টি বিধানসভার প্রতিটা অঞ্চলে এবং ওয়ার্ড এ গতকাল থেকেই “সাংসদ সহায়তা কেন্দ্র ” খোলা হয়েছে। সেখানে বার্ধক্য ভাতা পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা আসছেন এবং সাংসদ প্রেরিত ফর্ম ফিলাপ সহ প্রয়োজনীয় তথ্য জমা করছেন।

ডায়মন্ড হারবার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন তরফদার বলেন সাংসদ “অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা দিয়েছিলেন সেই কথা অনুযায়ী ডায়মন্ড হারবার পৌরসভার এলাকায় ১৬ টি ওয়ার্ডে বার্ধক্য ভাতার জন্য ফর্ম ফিলাপের কাজ চলছে। পাশাপাশি ডায়মন্ড হারবার, ফলতা, মহেশতলা, বজবজ সহ সাতটি বিধানসভার পঞ্চায়েতে ও পৌরসভায় এই ফর্ম ফিলাপের কাজ শুরু হয় হয়েছে। “

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube