পানীয় জলে গিজগিজ করছে কেঁচো!

জলই জীবন , আর সেই পানীয় জলেই গিজগিজ করছে কেঁচো ও পোকামাকড় । সেই জল খাওয়া দূরের কথা ব্যবহারেরও অযোগ্য এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের । ঘটনাটি উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের মামুদপুর , সাহাপুর সহ বিস্তীর্ণ এলাকায় ।

এলাকার মানুষের অভিযোগ-দীর্ঘদিন ধরে এই সমস্ত এলাকায় সরকারি পাইপ লাইনে যে জল সরবরাহ করা হয় সেই জলের সাথে আসছে কেঁচো, পোকামাকড় ও নোংরা। জল ব্যবহার করার অযোগ্য নয় পাশাপাশি আরও অভিযোগ একদিন অন্তর একদিন জল আসে এবং সময় মতন জল আসে না , জল আসার কোন নির্দিষ্ট সময় নেই । এলাকার অধিকাংশ মানুষ গরিব, জল কিনে খাওয়ার সাধ্য নেই, তাই বাধ্য হয়ে এই জল ছেঁকে নিয়ে ব্যবহার করতে বাধ্য হচ্ছে তারা । তবে এ ঘটনা যে সত্য স্বীকার করে নিলেন পঞ্চায়েতের উপপ্রধান লতিফ গাজী ।

এই সমস্যার কথা পঞ্চায়েতের পক্ষ থেকে সভাধিপতি এবং PHE দফতরে জানিয়েছেন , কিন্তু তারপরও জলে পোকা আসছে এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেয়া হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube