দীর্ঘ টানাপোড়েনের পর বৃহস্পতিবারের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত হয়ে গেল । কয়েকদিন আগেই বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে জানানো হয়েছিল ৭ই ডিসেম্বর সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে । বুধবারই তা স্থগিত হয়ে যাওয়ার কথা জানা যাচ্ছে ।
এই বিষয় নিয়ে গতকাল শিক্ষাবন্ধু সংগঠন, ছাত্র-ছাত্রী, তৃণমূল ছাত্র পরিষদ অবস্থান-বিক্ষোভ আন্দোলন করে । একই সঙ্গে উপাচার্যের সচিবালয়ে তালাও মেরে দেওয়া হয় বলে খবর । গতকাল রাত প্রায় ন’টা নাগাদ রেজিস্টার কমিটি অনুষ্ঠান বাতিল ঘোষণা করার পর খোলা হয় তালা ; আধিকারিকরা বেরিয়ে আসেন ।
আজ দুপুর থেকেই টানাপোড়েনের জেরে সমাবর্তন স্থগিত করার দাবি জানায় শিক্ষক এবং তৃণমূল ছাত্র পরিষদ । অবশেষে আগামিকালের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান আপাতত স্থগিত করা হল বলে জানা যায় । সমাবর্তন অনুষ্ঠান কবে হবে তা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

