প্রাথমিক বিদ্যালয়ে এবার ‘অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স’

এবার অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু হল একটি প্রাথমিক বিদ্যালয়ে । উদ্যোগটি নেওয়া হল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকে সিংহালি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে । শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অ্যাটেনডেন্স নেওয়ার জন্য বুধবার অটোমেটিক ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমের শুভ উদ্বোধন করলেন মন্তেশ্বর ১ নম্বর সার্কেলের এসআই শ্রীপর্ণা মুখার্জি ।

অত্যন্ত গ্রামে এই ব্যবস্থা চালু হওয়ায় পিছনে এক বিশেষ কারণ আছে জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক । তিনি বলেন, এই সিস্টেম চালু হওয়ায় প্রতিটি ছাত্রের অ্যাটেন্ডেন্স নেওয়ার পর অভিভাবকদের মোবাইলে একটি বার্তা যাবে । ছুটির পর আবার ওই অ্যাটেনডেন্স মেশিনে কার্ড পাঞ্চ করার পর অভিভাবকরা জানতে পারবেন তাঁদের ছেলেমেয়েদের স্কুলের ছুটি হয়েছে । ফলে তাঁরা তাঁদের সন্তানদের স্কুলে যাওয়া এবং বাড়ি ফেরার বিষয়টি নজরে রাখতে পারবেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube