ফের যান নিয়ন্ত্রিত দ্বিতীয় হুগলি সেতুতে

সেতু মেরামতি করার জন্য দ্বিতীয় হুগলি সেতুতে ফের যান নিয়ন্ত্রণ, মঙ্গলবার রাত থেকেই শুরু হচ্ছে ট্রায়াল রান ।

দ্বিতীয় হুগলি সেতুতে ভারী যানবাহন চলাচলে ফের রাশ টানা হল। সেতু মেরামতির জন্য আগামী কয়েক মাস অন্য রুট দিয়ে পণ্যবাহী যান চলাচল করানো হবে। প্রথম ধাপে বন্ধ রাখা হবে হাওড়াগামী লেন। পরের ধাপে আবার বন্ধ থাকবে কলকাতাগামী লেন। এই সময় কোন পথে চলবে পণ্যবাহী গাড়ি তা এবার জানান হল, কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে।

কলকাতা ট্রাফিক পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাত ১০টা থেকে ঘুরপথে যাবে পণ্যবাহী গাড়িগুলি। দ্বিতীয় হুগলি সেতুর পরিবর্তে স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ দিয়ে পাস করানো হবে পণ্যবাহী গাড়িগুলিকে। আপাতত ট্রায়াল রান হিসেবে পণ্যবাহী গাড়িগুলিকে এই পথ দিয়ে যাতায়াত করানো হবে। ট্রায়াল রানের ফল কী হয়, তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পণ্যবাহী ছাড়া এই সেতু দিয়ে অন্যান্য গাড়ি আগের মতোই যাতায়াত করতে পারবে।

যে সমস্ত পণ্যবাহী গাড়ি ডিএল খানের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তা হসপিটাল রোডের দিকে ঘুরিয়ে ডানলপ ক্রসিং হয়ে নিবেদিতা সেতু দিয়ে যাবে। যে গাড়িগুলি এক্সাইড ক্রসিং হয়ে দ্বিতীয় হুগলি ব্রিজের দিকে যাব, তার রুট বদলে জেএল নেহরু রোড ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে এগিয়ে যাবে। বন্দরের দিক থেকে আসা গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে সেন্ট জর্জ গেট রোডের দিকে। সেগুলিকেও শ্যামবাজার পাঁচ মাথার মোড় হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাস করানো হবে।

এছাড়াও প্রয়োজন মতো অন্যান্য রুট থেকে আসা পণ্যবাহী গাড়িগুলির গতিমুখও বদল করা হতে পারে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৫ ডিসেম্বর অর্থাৎ আজ রাত ১০টা থেকে এই রুটে চলবে ভারী যানবাহন।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube