সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত আরও তিন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতের নাম মদন দাস। বাড়ি সাগরদিঘী রামনগর এলাকায়।
সূত্রের খবর, সাগরদিঘি থেকে বর্ধমান গিয়ে ছিলেন চিকিৎসা করাতে। বর্ধমান থেকে ডাক্তার দেখিয়ে মদন দাস চারচাকা গাড়িতে চেপে নিজের বাড়ি সাগরদিঘির রামনগর এলাকায় আসছিল। বুধবার ভোরে সাগরদিঘির কালিয়াডাঙা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলি পড়ে যায়।
ঘটনায় আহত হন গাড়ির চালক সহ মোট চারজন। তাদেরকে তড়িঘড়ি জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এরপর সেখানে থাকা চিকিৎসক মদন দাসকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় গাড়ির মধ্যে থাকা আরও তিনজন গুরুতর আহত হন। তাদের ও চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । মদন দাসের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছেন পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

