ভিনরাজ্যে মৃত্যু পরিযায়ী শ্রমিকের

ভিনরাজ্যে কাজে গিয়ে মঙ্গলবার ফের মৃত্যু হয় শ্রমিকের । বাড়তি উপার্জনের জন্য ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল এক শ্রমিকের । মৃত শ্রমিকের নাম রমেশ রায়, তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর । তিনি জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতাগ্ৰামের জমাদার পাড়া এলাকার বাসিন্দা ছিলেন । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় ।

জানা গিয়েছে, ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের জমাদারাপাড়া এলাকার বাসিন্দা রমেশ রায় প্রায় দশ বছর ধরে ভিন রাজ্যে কাজ করেন । প্রায় আট মাস আগে বাড়িতে এসেছিলেন তিনি । বাড়িতে কিছুদিন থেকে ফের পুনের লোনাভলাতে গিয়েছিলেন কাজে । কিন্তু গতকাল কাজ করতে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা ।

সূত্রের থেকে জানা যাচ্ছে, মঙ্গলবার রেলে কাটা পড়ে মৃত্যু হয় রমেশের । গতকাল বিকেলে ফোন মারফত সেই খবর পান রমেশের দাদা । সেখানে থাকা ঠিকাদার দেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছেন বলে জানা গিয়েছে । মৃত রমেশের বাড়িতে স্ত্রী, তিনজন মেয়ে ও বাবা-মা রয়েছেন বলে জানা যাচ্ছে ।

এলাকায় কাজ নেই, তাই বাড়তি উপার্জনের জন্য রমেশ ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন । ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায় । স্থানীয়রা জানান, ভিনরাজ্যের কাজে গিয়ে গত একবছরে তাঁদের এলাকার অনেকের মৃত্যু হল । এখানে কাজের ব্যবস্থা থাকলে হয়তো এইরকম দুঃখজনক ঘটনা ঘটত না বলেই মত তাঁদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube