উত্তর ২৪ পরগনা জেলার মিনাখাঁর বকজুড়ি গ্রাম পঞ্চায়েতে খারুবালা এলাকার রাস্তা কয়েকদিন আগে তৈরি করা হয়েছিল । কিছুদিন যেতে না যেতেই সেই রাস্তা আবারও নষ্ট হয়ে যেতে শুরু করেছে । মুড়ি মুড়কির মতন উঠে যাচ্ছে তার আস্তরণ । তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন । নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হওয়ায় কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা ।
মিনাখাঁর বিধানসভার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব খারুবালা এলাকায় চারাবাগান থেকে খারুবালা প্রায় ৩ কিলোমিটার রাস্তা । দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকার পর অবশেষে সেই রাস্তা পিচ করা হয় । দু’দিন আগে পিচ করলেও হাত দিলেই মুড়ি মুড়কির মতো উঠে যাচ্ছে পিচ । এমনকি গাড়ি গেলেও গাড়ির চাকায় উঠে যাচ্ছে পিচ । তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষজন ।
এলাকার মানুষের দাবি দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হয়েছে; আর সেই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হওয়ায় রাস্তা তৈরীর দু’দিন পরেই মুড়ি মুড়কির মত চাঙর চাঙর রাস্তা উঠে যাচ্ছে । তা নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা । এলাকার মানুষের দাবি, রাস্তা তৈরীর আগে কন্ট্র্যাক্টর (ঠিকাদার) সাধারণ মানুষের কাছে গিয়ে জানতে চান তাঁদের কী প্রয়োজন । এই ধরণের প্রশ্নের পরিপ্রেক্ষিতে এলাকাবাসীরা জানিয়েছিলেন, রাস্তা ছাড়া তাঁদের অন্য কোনও দাবি নেই ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

