।। স্বর্ণালী মান্না ।।
মঙ্গলবার থেকে সূচনা হল ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব । তারকাদের উপস্থিতিতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে এদিন কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা করা হল । গান গেয়ে অনুষ্ঠানের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
চলচ্চিত্র উৎসব উপলক্ষে শহরে এসেছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ ভাট, অনিল কাপুর সহ সোনাক্ষী সিনহা । এদিনের অনুষ্ঠানে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কেও । এদিনের অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে দেখা যায় অভিনেত্রী চুর্ণি গঙ্গোপাধ্যায় ও জুন মালিয়াকে ।
উদ্বোধনে মুখ্যমন্ত্রীর সাথে গানে গলা মেলালেন সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী ও অদিতি মুন্সী । বিশেষ অতিথিদের তালিকায় ছিলেন পালেভ লুঙ্গিন, লরেন্স কারডিস । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টপাধায়ায় , লিলি চক্রবর্তী, অভিনেতা রঞ্জিত মল্লিক সহ পরিচালক সন্দীপ রায় । এবছরের চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত । ৮ দিনে ২৩ টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হতে চলেছে ২১৯টি ছবি । সব মিলিয়ে সিনেমাপ্রেমীদের কাছে এ যেন এক আনন্দ উৎসব ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

