বন দফতরের অনুমতি ছাড়াই বাঁকুড়া শহর লাগোয়া পলাশতলার জঙ্গল কেটে ফেলা হল । জঙ্গল কাটার অভিযোগ উঠেছে এক শ্রেনীর প্রোমোটারের বিরুদ্ধে । রাতের অন্ধকারে ওই জঙ্গলে বড় বড় গাছ কেটে ফেলা হচ্ছে বলে অভিযোগ আনা হল । পরিবেশপ্রেমীদের একাংশ বাঁকুড়া সদর থানা ও বন দফতরের দ্বারস্থ হতেই নড়েচড়ে বসেছে বন দফতর । এই ঘটনায় দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ।
বাঁকুড়া শহরের ফুসফুস রূপে পরিচিত পলাশতলা জঙ্গল । গন্ধেশ্বরী নদীর পার্শ্ববর্তী এই পলাশতলা জুড়ে রয়েছে পলাশ ও শিমুলের জঙ্গল । সারা বছর ধরে শহরের অসংখ্য মানুষ শহরের ব্যস্ততা কাটাতে এই জঙ্গলে এসে দু-দন্ড শান্তি পান । সেই জঙ্গলেই এবার পড়েছে প্রোমোটারদের থাবা । রাতারাতি প্রোমোটাররা জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে ।
বন দফতরের অনুমতি ছাড়াই রাতারাতি জঙ্গলের একাংশের বড় বড় গাছ কেটে সাফ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠছে । বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বাঁকুড়া সদর থানা ও বন দফতরের দ্বারস্থ হন পরিবেশপ্রেমীদের একাংশ । লিখিত অভিযোগ পেতেই নড়েচড়ে বসে বন দফতর । দ্রুত ঘটনাস্থলে যান বিভাগীয় আধিকারিকরা । ঘটনাস্থল থেকে বেশ কিছু গাছের গুঁড়ি ও গাছ কাটার যন্ত্রপাতি উদ্ধার করে বন দফতর ।
স্থানীয় পরিবেশপ্রেমীদের দাবি যে কোন মূল্যে তাঁরা এই জঙ্গল রক্ষা করবেন । এই ঘটনায় বন দফতর জানিয়েছে অভিযোগ পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে । অনুমতিবিহীন ভাবে গাছ কাটা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তাঁরা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

