মঙ্গলবার তিন মদ্যপ যুবকের হাতে হেনস্থার শিকার হয়েছিলেন সরকারি স্বাস্থ্য কেন্দ্রের এক কর্মচারী । শাস্তি স্বরূপ তাদেরই একজনকে কান ধরে ওঠবোস করালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার । সেই ভিডিও(যার সত্যতা যাচাই করেনি নিউজ টাইম) ইতিমধ্যেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে ।
ঘটনাটি ঘটে হুগলির পোলবার কাজিডাঙা মোড়ে । এই ঘটনায় জানা যাচ্ছে, হুগলির পোলবার কাজিডাঙা মোড় এলাকার ঘটনা । অভিযোগ উঠছে পোলবা স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত শুভজিৎ ব্যানার্জী অফিস থেকে বাড়ি ফেরার সময় তিন মদ্যপ যুবক তাঁকে গালিগালাজ করে হেনস্তা করে । একই সঙ্গে তার বাইকের চাবি জোরপূর্বক খুলে নেয় বলেও দাবি করেন তিনি ।
সেই সময় বিধানসভা থেকে ফেরা চুঁচুড়ার বিধায়কের নজরে আসে বিষয়টি । তৎক্ষণাৎ বিধায়ক গাড়ি থেকে নেমে, ওই স্বাস্থ্য কর্মীর কাছে বিষয়টি জানতে চাইলেন ।পাশাপাশি ওই যুবকদের আচরণ দেখে স্তম্ভিত হয়ে পড়েন বিধায়ক নিজেও; ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি । স্বাস্থ্যকর্মী শুভজিৎ বাবু বিধায়কের ভূমিকায় সন্তুষ্ট হয়েছেন ।
এই ঘটনায় বিধায়ক অসিত মজুমদার বলেন একজন সরকারি কর্মীকে যেভাবে হেনস্তা করছিল ওই যুবকগুলি তাতে তিনি বাধ্য হয়েছেন তাঁদের কান ধরে ওঠবোস করাতে ।কারণ যদি কেউ অন্যায় করে পুলিশ প্রশাসন বিষয়টি দেখবে; তবে কেউ আইন হাতে তুলে নিলে সেটা তিনি সহ্য করবেন না । পরে শুভজিৎ বাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বলে জানা যায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

