শীতকালে আনাজের দাম হয় নিম্নমুখী। শীতের সময় সবজির ফলন যেহেতু বেশী হয় তাই এই সময় আনাজের দাম সাধারনত কম হয় । তাই শীতের দিনে আমজনতার কাছে সবজির বাজার তুলনায় সহজলভ্য হয়। তবে চলতি বছর উত্তর থেকে দক্ষিণে আনাজ বাজারে সর্বত্রই দাম ঊর্ধ্বমুখী। যার ফল স্বরুপ মধ্যবিত্ত পরিবারের এক প্রকার মাথায় হাত। শীতকালীন সবজি মতরসুতি,গাজর,শিম ,বেগুন,পেঁয়াজকলি প্রতিটি আনাজেরই প্রায় গড়ে কিলো প্রতি ২০ টাকা করে বেশী । অথচ সবজির দাম যাতে নিয়ন্ত্রনে থাকে তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী প্রতিটি আনাজ বাজারে টাস্ক ফোর্স গঠন করেছিলেন। শুধু শীত নয় বছরের প্রায় সব সময়ই সবজির দাম স্বাভাবিক এর তুলনায় বেশী থাকায় প্রশ্ন উঠছে টাস্ক ফোর্স এর ভুমিকায়। যদিও ‘ফোরাম অব ট্রেডার্স অর্গানাইজেশন’ এর সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ কোলের দাবি , “শীতকালীন সবজির দাম যথেষ্ট নিয়ন্ত্রনে”। তিনি এও বলেন পেঁয়াজ, রসুন , টম্যাটোর দাম বেশী কারণ সেগুলি বাইরের রাজ্য থেকে আসে, কারণ রাজ্যে এই সবজির ফলন কম।
দক্ষিণ কলকাতার বাঘাযতীন বাজারে পেঁয়াজের দাম ছিল প্রতি কিলো ৭০ টাকা । গত বছর ডিসেম্বরের থেকে চলতি বছর ডিসেম্বরে আনাজের মূল্য গড়ে কিলো প্রতি ২০ টাকা করে বেড়েছে বলে ক্রেতাদের দাবি।
তবে টাস্ক ফোর্স এর তরফ থেকে সাধারণ মানুষকে আশ্বাস দিয়ে বলা হয় – কলকাতার লাগোয়া জেলাগুলি থেকে শীতকালীন আনাজের আমদানি সপ্তাহ-দুয়েক পর বাড়লে আনাজের দাম কিছুটা নিয়ন্ত্রনে আসবে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

